advertisement

বাংলাদেশে ৬৪% মানুষ এআই সম্পর্কে জানে না

বাংলাদেশে ৬৪% মানুষ এআই সম্পর্কে জানে না
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশের ৬৪ দশমিক ২ শতাংশ মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জানে না। অন্তত একবার এআই ব্যবহার করেছে, এমন মানুষ ১০ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ ও প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে। একই জরিপ বলছে, এআই সম্পর্কে কম জানা ও কম ব্যবহারের দিক থেকে ৩৭ দেশের মধ্যে বাংলাদেশের নিচে আছে শুধু মালাবি, আফগানিস্তান ও কোমোরোস।

গ্যালাপ ও মাইক্রোসফট বিশ্বের ১৪০টি দেশে এই জরিপ চালাচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে বাংলাদেশসহ ৩৭টি দেশের জরিপের ফল গত ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে গ্যালাপের ওয়েবসাইটে। এই জরিপে বাংলাদেশ থেকে ১৫ বছর ও তার বেশি বয়সী এক হাজার মানুষ অংশ নেয়। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মুখোমুখি, ফোনে এবং অনলাইন জরিপের মাধ্যমে মতামত সংগ্রহ করা হয়েছে।

দৈবচয়নের ভিত্তিতে নমুনা বাছাই করা হয়েছে।পিছিয়ে থাকা চার দেশের একটি বাংলাদেশএ জরিপে এআই বিষয়ে মানুষের জানা–বোঝার দিকটি দেখা হয়েছে কয়েকটি ধাপে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একটি প্রেমের সম্পর্ক কীভাবে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠল একটি প্রেমের সম্পর্ক কীভাবে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠল প্রথম আলো সম্পাদকের সঙ্গে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ প্রথম আলো সম্পাদকের সঙ্গে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় ব্যর্থ সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে মারধর-ডিম নিক্ষেপ, পুলিশে সোপর্দ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে মারধর-ডিম নিক্ষেপ, পুলিশে সোপর্দ
advertisement

রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির

রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির
সিপিবির তিন মেয়র প্রার্থী—(বাঁ থেকে) রাগীব আহসান মুন্না (রাজশাহী), মঞ্জুর মঈন (ঢাকা দক্ষিণ) ও হাসান হাফিজুর রহমান সোহেল (ঢাকা উত্তর)

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহীতে রাগীব আহসান মুন্না, ঢাকা উত্তরে হাসান হাফিজুর রহমান সোহেল এবং ঢাকা দক্ষিণে মঞ্জুর মঈন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ মঙ্গলবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের ফোরামে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন সিপিবির ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদে বিরোধী দলের সদস্য: খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান

সংসদে বিরোধী দলের সদস্য: খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান
সংসদ অধিবেশন

খুলনা অঞ্চলে নিয়মিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শেখ জাহাঙ্গীর হুসাইন বলেছেন, খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় এ কথা বলেন শেখ জাহাঙ্গীর।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, সারা দেশের মতো খুলনা মহানগরীসহ খুলনা অঞ্চলেও চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরে যাওয়ার দিন সেখানে জোড়া খুনের ঘটনা ঘটে। পুলিশের মহাপরিদর্শক খুলনা সফরে যাওয়ার দিন একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।

নিয়মিতভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছেন উল্লেখ করে বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, ভয়ে অনেকে অভিযোগ করারও সাহস পাচ্ছেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের

বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের
শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি

সাফ থেকে বলা হয়েছিল, শ্রীলঙ্কার অনুশীলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি নেই। কিন্তু এক দিন পরই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকেরা কি আর সহজে হাল ছাড়েন! স্থানীয় সাংবাদিকেরা ছিলেন নাছোড়বান্দা। কথা বলতে হবে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির সঙ্গে। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুশীলন শুরুর কথা থাকলেও কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শ্রীলঙ্কা দল আসে প্রায় এক ঘণ্টা দেরিতে।

সাংবাদিকদের অপেক্ষাও ততক্ষণে দীর্ঘ হয়েছে। শেষ পর্যন্ত নিজ থেকেই কথা বলতে এগিয়ে এলেন মুতাইরি। তবে শর্ত ছিল, প্রশ্ন করা যাবে মাত্র তিনটি। কিন্তু সেই তিন প্রশ্নের উত্তর দিতেই প্রায় ১২ মিনিট সময় নিলেন শ্রীলঙ্কার কোচ। আর তাতেই বেরিয়ে এল কত কথা! কখনো রসিকতা, কখনো প্রতিপক্ষকে খোঁচা, কখনো আবার দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে আবেগময় বক্তব্য।প্রথম প্রশ্নেই উঠে এল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তাপ।

হামজা চৌধুরী ও ফারহান আলীদের মতো খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের শক্তির কথা স্বীকার করলেন মুতাইরি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন